× Banner
সর্বশেষ
কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা আজ জুলাই শহীদ দিবস: আবু সাঈদসহ আন্দোলনের শহীদদের প্রতি দেশজুড়ে শ্রদ্ধা দেশের ৮ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত আজ শুভ রথযাত্রা: রাজধানীসহ দেশজুড়ে শুরু হলো ৯ দিনের জগন্নাথদেবের মহোৎসব জুলাই শহিদ দিবসে রাষ্ট্রপতির শ্রদ্ধা, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ আষাঢ় বৃহস্পতিবার (১৬ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

Kishori
হালনাগাদ: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
বৃষ্টির সম্ভাবনা

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি। কয়েক দিনের ভ্যাপসা গরম শেষে বৃষ্টিতে এতে কিছুটা হলেও তাপমাত্রা কমে যাওয়ায় স্বস্তি অনুভব করছেন নগরবাসী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ঝোড়ো হাওয়ার পর শুরু হয় বৃষ্টি। এদিকে বৈশাখের শুরুতে স্বস্তির এমন বৃষ্টি পেয়ে প্রশান্তির নিশ্বাস ফেলছেন রাজধানীবাসী।

সরেজমিনে দেখা গেছে, তেজগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, গ্রিন রোডসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে। এতে সড়কে থাকা যানবাহনগুলোকে ধীরে চলতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা অনেকটাই কমবে। তাপপ্রবাহের মধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আভাস রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি এবং শিলাবৃষ্টির কথাও বলা হয়েছে।

তেজগাঁওয়ে ইমরান মাহমুদ নামে একজন বলেন, প্রয়োজনীয় কাজ শেষ করে অফিসে ফিরছিলাম। বৃষ্টিতে মনটাই ভালো হয়ে গেল। কি যে শান্তি লাগছে, বলে বোঝাতে পারব না। এখন গিয়ে ফুরফুরে মেজাজে কাজ করব।

স্বস্তির কথা শোনালেন কারওয়ান বাজারের মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন, এ কদিন যে গরম ছিল, তা আজকের বৃষ্টির মাধ্যমে অনেকটাই চলে গেল।


এ ক্যটাগরির আরো খবর..