× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

রাজধানীতে শিশু ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা

Kishori
হালনাগাদ: শনিবার, ৬ জুলাই, ২০১৯

রাজধানীর ওয়ারীতে একটি বহুতল ভবনের খালি ফ্ল্যাট থেকে উদ্ধার করা শিশু সামিয়া আক্তার সায়মার (৭) লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে উঠে আসে, সামিয়াকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয়। তবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যার আগে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করা হয়েছিল।

আজ শনিবার দুপুরে সামিয়ার লাশের ময়নাতদন্তের পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ।

ডা. সোহেল মাহমুদ বলেন, ‘শিশু সামিয়াকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ময়নাতদন্তের সময় শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন ও ঠোঁটে কামড়ের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সামিয়াকে হত্যার আগে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার একটি ভবনের নয়তলার ফ্ল্যাট থেকে শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ সকালে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।

শিশুটির বাবা আবদুস সালাম জানান, তাঁর চার সন্তানের মধ্যে সবার ছোট সামিয়া। সে একটি স্কুলে নার্সারিতে পড়াশোনা করত। তাঁরা ভবনের ছয়তলায় থাকেন। সন্ধ্যার পরে শিশুটি খেলাধুলার কথা বলে উপরের ফ্ল্যাটে যায়। কিন্তু অনেক পরও সে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু হয়।

‘পরে নয়তলার একটি খালি ফ্ল্যাটের ভেতর গলায় রশি বাঁধা অবস্থায় আমার মেয়ের মরদেহ দেখতে পাই। তার মুখে রক্ত ছিল। কারা কেন এ ঘটনা ঘটিয়েছে কিছুই বুঝতে পারছি না’, যোগ করেন আবদুস সালাম।


এ ক্যটাগরির আরো খবর..