রোহিঙ্গাদের প্রতি উসকানিতে বিভ্রান্ত না হবার আহবান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশ সরকার কোনো উসকানিতে কান দেবে না। আপনারাও কোনো ধরনের উসকানিতে বিভ্রান্ত হবেন না। রোহিঙ্গাদের উদ্দেশে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার নাইক্ষ্যংছড়ির তুমব্রু জিরো পয়েন্টের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জাতিসংঘ মিয়ানমার সেনাবাহিনীর অভিযানকে জাতিগত নিধন হিসেবে আখ্যায়িত করেছে। এ সংকট নিরসনে জাতিসংঘ ও ক্ষমতাধর দেশগুলোর ওপরও চাপ বাড়ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের বার্ষিক অধিবেশনে রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান। এরপর থেকে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সন্ত্রাসীকে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেয়া হবে না। রোহিঙ্গাদের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সবকিছু করা হয়েছে। দুই দেশের কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমে রোহিঙ্গা সমস্যা ও সংকট সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন, কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাঈন উদ্দিন।

এসময় তিনি এক হাজার ৮০০ রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বায়োমেট্রিক নিবন্ধন সেন্টার পরিদর্শনসহ সার্বিক বিষয় ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।