রাজধানী ঢাকার গেন্ডারিয়ার-মুরগিটোলায় বিদ্যুতের লোডশেডিং

মোঃ আবুল হোসেন ঃ রাজধানী ঢাকার গেন্ডারিয়ার মুরগিটোলা এলাকায় এশিয়া কাপ-২০১৬ ফাইনাল খেলার দিন সন্ধ্যা পর থেকে লোডশেডিং শুরু হয়

তিন ঘণ্টারও বেশি সময় ধরে অন্ধকারে নিমজ্জিত ছিলো ওই এলাকা। অনেক মানুষ বিদ্যুত অফিসে ফোন করেও আশানুরূপ সাড়া পায়নি বিদ্যুত কর্মীদের কাছ থেকে।

নিরুপায় হয়ে মানুষ যে যার মতো সাধ্য অনুযায়ী মোবাইলের এফএম রেডিওতে খেলার ধারাবিবরণী শুনতে থাকেন। অন্ধকারে বসে ধারাবিবরণী শোনার এক পর্যায়ে রাত ৯.৫০ মিনিটের সময় বিদ্যুতের লোডশেডিং দূর হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।