× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ মে, ২০১৬

নিউজ ডেক্সঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী জাতীয় পর্যায়ে উদ্যাপন উপলক্ষে সারাদেশে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।আগামী ২৫ বৈশাখ (৮ মে) বিশ্বকবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

রোরবার (৮ মে) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন মন্ত্রণালয়ের সচিব আক্তারী মমতাজ।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন বাংলানিউজকে জানান, এবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘একুশ শতকে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা’।

এ বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে স্মারক বক্তব্য দেবেন- বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক সনৎ কুমার সাহা।

আলোচনার পর উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে ৩০ মিনিটের সাংস্কৃতিক পর্ব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এ পর্ব রবীন্দ্রনাথের বাউল ধারার গানে সমৃদ্ধ থাকবে। এছাড়া মূল অনুষ্ঠানস্থলের পাশে রবীন্দ্রনাথের আঁকা চিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে।

ঢাকাসহ কবিগুরুর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নওঁগার পতিসর এবং খুলনার দক্ষিণডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনায় যথাযোগ্য মর্যাদায় তার জন্মবার্ষিকী উদ্যাপন করা হবে।

এ উপলক্ষে রবীন্দ্রমেলা, রবীন্দ্রবিষয়ক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করবে স্থানীয় প্রশাসন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিনদিনব্যাপী কবির চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমি কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণিকা ও পোস্টার মুদ্রণ করবে। যথাযোগ্য মার্যাদায় কবির জন্মবার্ষিকী উদ্যাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।


এ ক্যটাগরির আরো খবর..