× Banner
সর্বশেষ
পানি উন্নয়ন বোর্ড নয়, স্লুইস গেট দেখবে স্থানীয় প্রশাসন – স্বরাষ্ট্রমন্ত্রী শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তিতুমীরের মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সাথে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ৬ ইঞ্চি করে কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেওয়া হলো ২০ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না , সম্ভাব্য সময় জানালো বোর্ড পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ সমন্বিত উদ্যোগের মাধ্যমে বন্যাদুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছাতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর কৃষক কার্ডের পাইলট কর্মসূচিতে চলতি বছরে ৪৩ লাখ কৃষকের তথ্য সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে – কৃষিমন্ত্রী

রংপুরে যাত্রীর লাঠির আঘাতে হেলপার নিহত

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

শেখ মামুনুর রশিদ, রংপুর ব্যুরো : ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যাত্রীর দেয়া লাঠির আঘাতে আশরাফ আলী (৩৫) নামে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আহত হয়েছে আরো ৫ জন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স এ ভর্তি করা হয়েছে।

প্রত্যাক্ষদর্শী জানান, রোববার রাত ৮ টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি পেট্রোল পাম্মের সামনে একজন যাত্রীর ভাড়ার টাকা কম দেয়া নিয়ে প্রচণ্ড কথা কাটাকাটি হয় বাসের কন্ট্রাক্টর ও হেলপারের সাথে। বাকবিতন্দার  এক পর্যায়ে হেলপারের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে কয়েকজন বাস যাত্রী। পরে ছাদের উপরে থাকা বাশ দিয়ে এলোপাতারি মারপিট শুরু হয় উভয়ের মধ্যে, এতে স্বজড়ে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়ে ঘটনা স্থলেই মারা যান বাসের হেলপার  আশরাফ আলী ।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফরিদ আহম্মেদ জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী যাত্রীবাহী একটি বিআরটিসি বাস মিঠাপুকুরের শঠিবাড়ি পেট্রোল পাম্পের সামনে গেলে বাসের ছাদে থাকা মনোয়ার নামের এক যাত্রীর সাথে ভাড়া নিয়ে কথাকাটাকাটি হয় হেলপার আশরাফের। এক পর্যায়ে উত্তেজিত যাত্রীরা গাড়িতে থাকা লাঠি দিয়ে আশরাফকে এলোপাতারি পেটাতে থাকলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আশরাফ। তৎখনাৎ এ ঘটনায় আহত ব্যক্তিদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে মনোয়ার হোসেন (২৬) নামে এক বাস যাত্রীকে আটক করেছে হাইওয়ে পুলিশ


এ ক্যটাগরির আরো খবর..