রংপুরে বিষ পানে শিশুর মৃত্যু

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুরের বদরগঞ্জে ৩ মাস বয়সী মেয়েকে জ্বরের ওষুধ ভেবে ইঁদুর মারার বিষ খাইয়েছেন এক মা। এতে শিশুটি অচেতন হলে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে নেয়ার শিশুটির মৃত্যু হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় রংপুরের বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের ডুগডুগিরহাট সর্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চরাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিশুটি জ্বরে অসুস্থ হয়ে পড়লে গৃহবধূ ইসমত আরা বেগম ৩ মাসের শিশুকন্যা রুবাইদাকে জ্বরের ঔষধ ভেবে ইদুঁর মারা বিষ খাইয়ে দেয়, এতে শিশুটি অচেতন হলে তাকে স্বাস্থ্য কম্প্লেক্সে নেয়ার পথে সে মারা যায়।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. হেমন্ত রায় চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইদুঁর মারার ঔষধ শিশুটিকে তীব্র বিষক্রিয়ায় আক্রান্ত করায় স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছার আগেই তার মৃত্যু হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।