রংপুর জেলা আওয়ামী লীগের সদস্য হলেন সজীব ওয়াজেদ জয়

রংপুর জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির এক নম্বর সদস্য করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়কে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল শেষে এ ঘোষণা দেওয়া হয়।

কমিটিতে জেলা ও মহানগর আওয়ামী লীগের আগের কমিটির সভাপতি ও সম্পাদককেই বর্তমান কমিটির সভাপতি-সম্পাদক করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন মমতাজ উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল।

এর আগে দীর্ঘ ১২ বছর পর মঙ্গলবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে সন্ধ্যায় জেলা ও মহানগর কমিটির পৃথক কাউন্সিল অধিবেশন বসে টাউনহলে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
লেখক / প্রতিবেদক

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।