যেসব মুক্তিযোদ্ধা বর্তমানে বেঁচে আছেন, তাদের তেমন একটা মর্যাদা নেই -বঙ্গবীর

যেসব মুক্তিযোদ্ধা বর্তমানে বেঁচে আছেন, তাদের তেমন একটা মর্যাদা নেই -বঙ্গবীর

যেসব মুক্তিযোদ্ধা বর্তমানে বেঁচে আছেন, তাদের তেমন একটা মর্যাদা নেই বলে মন্তব্য করেছেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

রোববার (৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘শহীদ সন্তান-৭১’ এর উদ্যোগে আয়োজিত বাংলাদেশের বধ্যভূমি, গণহত্যা শীর্ষক আলোচনা সভা এবং বধ্যভূমির পথে পথে তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বঙ্গবন্ধুর সবচেয়ে প্রিয়পাত্র ছিলাম। বাংলাদেশে আমার মাপের মুক্তিযোদ্ধা বর্তমানে তেমন নেই। বঙ্গবন্ধুর লাশ যখন ধানমন্ডিতে পড়ে ছিল, আজকের অনেক বীর তখন ইঁদুরের গর্তে লুকিয়ে ছিল।

আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা ‘১৯৭১ বধ্যভূমির পথে পথে’ বইটির তথ্যচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।

তিনি বলেন, বাংলাদেশের একটি ভূমিও বধ্যভূমিহীন নয়। বাংলাদেশ হলো শহীদদের জাদুঘর। পৃথিবীতে ভাষাভিত্তিক একটি রাষ্ট্র হয়েছে, সেটি হলো বাংলাদেশ।

আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ. আ. ম. স আরেফিন সিদ্দিক।

শহীদ সন্তান-৭১ এর সভাপতি কবি ড. সেলিনা রশিদের সভাপতিত্বে আলোচনা সভা ও বধ্যভূমির পথে পথে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন কবি আসলাম সানী, সমাজ সেবক আজিজুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মানিক লাল ঘোষ, শহীদ সন্তান -৭১ এর কার্যকরী সভাপতি হাজী মোঃ এমদাদুল হক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।