যে রোবট দেয়াল বেয়ে উপরে উঠতে পারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: একটি রোবট। দেখতে যেমন মাকড়সার সঙ্গে মিল রয়েছে তেমনি কাজেও। ছোট্ট এই রোবটটি দেয়াল বেয়ে সোজা উপরের দিকে উঠতে পারে। রোবটটির কারিশমা দেখলে ভিমড়ি খাওয়ার যোগার।

যৌথভাবে রোবটটি তৈরি করেছে ডিজনি রিসার্স আর্ম এবং ইউনিভার্সিটি অব ইটিএইচ জুরিচ। রোবটটির নাম দেয়া হয়েছে ভার্টিগো।

চার চাকা দিয়ে রোবটটি গড়িয়ে চলে। সামনে দেয়ালের মত কোনো প্রতিবন্ধকতা এলে রোবটটি দেয়াল বেয়ে উপরের উঠতে পারে। দেয়াল বেয়ে উপরে ওঠার জন্য রোবটটি দুইটি প্রোপেলার ব্যবহার করে।

এই রোবটটি ঘরে-বাইরে শিশুদের বিনোদনে বেশ কাজে দেবে বলে জানিয়েছে ডিজনি।

খুব শিগগিরই রোবটটি বাজারে পাওয়া যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।