করোনায় নিম্ন আয়ের পরিবারের পাশে যুবলীগ নেতা ম্যানসেল

করোনায় নিম্ন আয়ের পরিবারের পাশে যুবলীগ নেতা ম্যানসেল
ইছানুর রহমান: যশোর শহরে  সামাজিক দূরত্ব বজায় রেখে, শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক মেহেবুব রহমান ম্যানসেলের নিজ অর্থায়নে নিম্ন আয়ের মানুষের মাঝে  নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
নববর্ষের  (১৪ এপ্রিল)  এ দিনে যশোর শহরের কেউ না খেয়ে থাকবে না এই স্লোগানকে সামনে রেখে যশোর শহরের ষষ্ঠিতলা ৬ নং ওয়ার্ডে শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেবুব রহমান ম্যানসেলের নিজ অর্থায়ন ও উদ্যোগে ৫০০ জন নিম্ন আয়ের পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাদ্য সামগ্রী   ৫ কেজি চাল,১কেজি আলু,১ কেজি পিয়াজ, ১কেজি ডাল,১ কেজি তেল,১ কেজি লবন।
ও সাবান বিতরণ করা হয়েছে।
করোনার প্রাদুর্ভাবে নববর্ষে একটি মানুষ যেনো না খেয়ে থাকে সেই লক্ষ্যে আজ মঙ্গলবার বিকেলে যশোর সদর উপজেলার ষষ্ঠিতলা এলাকার ৬ নং ওয়ার্ডের গরীব অসহায় দরিদ্র কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের পরিবারকে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় নিজ ঘরে রাখতে সরকারি নির্দেশ পালনসহ সৃষ্ট সংকটে ব্যাক্তি উদ্যোগে এ ত্রাণ বিতরণের শুভ উদ্ভোদন করেন যশোর শহর যুবলীগের যুগ্ম আহবায়ক মেহেবুব রহমান ম্যানসেল ।  এসময় তিনি বলেন পরিস্থিতি অনুযায়ী ত্রাণের এ কার্যক্রম অব্যহত থাকবে। আপনারা সবাই ঘরে থাকুন,  আপনি ঘরে থাকলে বাঁচবে আপনার পরিবার,  আপনার পরিবার বাঁচলে বাঁচবে দেশ।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক উপ-সাংস্কৃতিক সম্পাদক এসএম ওমর ফারুক রয়েল, শহর যুবলীগের সদস্য শহিদ, ৬ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রুমেন্স, শহিদ মশিউর রহমান হলের সভাপতি শান্ত, ছাত্রলীগ নেতা শাকিল প্রমূখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।