× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ডেস্ক

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
সম্পর্ক চায় যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের পর আবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। এই নতুন শুল্ক আগামীকাল থেকে কার্যকর হবে।

গত বুধবার চীন ৮৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছিল। তবে একদিনের ব্যবধানে এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক চীনা পণ্যের ওপর আরোপিত বর্তমান শুল্কের হারের সমতা আনল চীন।

আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই ঘটনা চলমান যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধের একটি স্বাভাবিক চিত্র। যেখানে চীন ধারাবাহিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ধার্য করা শুল্ক বৃদ্ধির বিপরীতে পাল্টা ব্যবস্থা গ্রহণ করছে।

এর আগে যে চীনের পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ১২৫ শতাংশ নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। ফলে পূর্বে চীনের অধিকাংশ পণ্যের ওপর ধার্য করা ২০ শতাংশ শুল্কসহ মোট শুল্কের পরিমাণ দাঁড়ায় ১৪৫ শতাংশে।

বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত আর কোনো শুল্কের প্রতিক্রিয়া তারা জানাবে না।

এক বার্তায় দেশটি জানায়, যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত ‘অস্বাভাবিকভাবে উচ্চ শুল্ক’ আন্তর্জাতিক ও অর্থনৈতিক বাণিজ্য নিয়ম, মৌলিক অর্থনৈতিক আইনকে গুরুতরভাবে লঙ্ঘন করে। এটি সম্পূর্ণরূপে একতরফা দমন ও জবরদস্তি বলেও উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..