যশোরের কেশবপুরে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুরে ভ্যানচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট বাজার এলাকা থেকে ইদ্রিস আলী (১৮) নামে এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় জখমের চিহ্ন ছিল। নিহত তরুণ কেশবপুর উপজেলার শ্রীফলা গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন।

আজ শুক্রবার সকালে স্থানীয় বুড়িভদ্রা নদীর পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কেশবপুর থানার ওসি জসীম উদ্দীন জানান, সকাল কাজ করতে গিয়ে মঙ্গলকোট বাজারের পাশে বুড়িভদ্রা নদীর তীরে এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তার মাথায় জখমের চিহ্ন ছিল। কী কারণে, কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।