× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর প্রাচীন বাংলা শাসনের ইতিহাস শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬

যশোরে পল্লী বিদ্যুতের লাইন স্থাপনে চাঁদা দাবির অভিযোগ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৬ মে, ২০১৭

যশোর অফিস: ‘খুলনা অঞ্চলের বিভিন্ন গ্রামে পল্লী বিদ্যুতের লাইন স্থাপনে চাঁদাবাজীর শিকার হচ্ছে সংশ্লিষ্ঠ ঠিকাদাররা। সন্ত্রাসীদের চাহিদা মতো উপঢোকন না দিলে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা মারপিটের শিকার হচ্ছেন। এ কারণে বর্তমানে এই অঞ্চলে বিদ্যুতের লাইন স্থাপনের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এর প্রতিকার চাই।’

বৃহস্পতিবার (২৫ মে) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন বাংলাদেশ  পল্লী বিদ্যুতায়ন বোর্ড ঠিকাদার কল্যাণ সমিতি যশোরের নেতৃবৃন্দ। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহবায়ক এম এ ওয়াদুদ।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘গত  ২২ মে মণিরামপুর উপজেলার খানপুর গ্রামে মেসার্স নিলয় ট্রেডিংয়ের কর্মীরা বিদ্যুৎ লাইলের সম্প্রসারণ করছিল। এসময় স্থানীয় সন্ত্রাসীরা নকশা অনুযায়ী কাজে বাধা দেয়। তারা এক কর্মীর হাত ভেঙে দেয়। পারপীট শিকার হয় প্রতিষ্ঠানের বিশেষ প্রতিনিধি তুহিন বিশ্বাস। এর আগে ১০ মে মাগুরা জেলার পারপলিতা গ্রামে লাইনের কাজ করতে গিয়ে মারপিটের শিকার হন মেসার্স মির্জা আবু বকরের কর্মীরা। তাদের কাছে মোটা অংকের চাদা দাবি করা হয়। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করায় কর্মীদের উপর  দা, চাপাতি, রড নিয়ে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়। কিন্তু পুলিশ আসামীদের বিরুদ্ধে কোন অভিযান চালায়নি। এজন্য এসব স্থানে তাদের কাজ বর্তমানে বন্ধ রয়েছে। এভাবে চলতে থাকলে আমরা খুলনা বিভাগের সব ঠিকাদাররা কাজ বন্ধ করে দিতে বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের  যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা, রুহুল কুদ্দুস মুকুল, সদস্য সচিব এম এ সিদ্দিক, আবুল বাসার, মোবাশের হোসেন, রেজাউল করিম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..