স্টাফ রিপোর্টার, যশোর : যশোরে লাভলী (৩৫) নামে হিজড়াকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। আজ সকাল সাড়ে ৮ টার দিকে যশোর সদর উপজেলার ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত লাভলী নিহত লাভলী যশোর শহরতলীর ধর্মতলা এলাকার বাসিন্দা।
নিহতের স্বজনরা জানান, আজ সকাল ৮টার দিকে লাভলী, নাজমা ও সেলিনা নামে তিন হিজড়া যশোর শহরতলীর ধর্মতলার বাসা থেকে বের হয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে দিকে যাচ্ছিলো। পথিমধ্যে যশোর সদরের হালসা ব্রিজের কাছে কিছু দুর্বৃত্তদের তাদের ইজিবাইকের গতিরোধ করে। এরপর নাজমা ও সেলিনাকে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে লাভলীর মাথায় পিস্তল দিয়ে গুলি করার চেষ্টা করে। গুলি বের না হলে ছুরি দিয়ে গলায় ও মুখে আঘাত করে দুর্বৃত্তরা চলে যায়। এরপর নাজমা ও সেলিনাকে তাকে উদ্ধার করে ধর্মতলায় নিয়ে আসে এবং স্বজনদের নিয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতকদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
নাজমা ও সেলিনা জানান,, লাবনিসহ তারা তিনজন ধর্মতলায় হিজড়া সরদার পান্জারির অধিনে ছিলেন। মন ও মতের মিল না হওয়ায় তারা পান্জারির থেকে আলাদা হয়ে কাজ শুরু করনে ।এনিয়ে পান্জারি তার সহযোগী মুন্নি,বর্ষা, ও সনিয়া প্রায়ই তাদের হত্যার হুমকি দিত।
এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ডিবি’র ওসি রুপম কুমার সরকার জানান, হত্যার কারণ উদঘাটনে কোতোয়ালী থানা ও ডিবি পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে। এছাড়া নিহত লাভলীর দুই সহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।





