যশোরে এক ব্যক্তির মৃত্যু নিয়ে গুঞ্জনের সৃষ্টি হয়েছে

এম,এ,জলিল শার্শা ববেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার কায়বা ইনিয়নের  রাড়ীপুকুর গ্রামে কদর আলী গাজী(৪২) এর আকস্মিক মৃত্যু হওয়ায় এলাকায় নানান  রকমের গুঞ্জনের সৃষ্টি হয়েছে।অনেকের ধারনা তাকে খুন করা হতে পারে।আবার অনেকে বলছেন সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে।বিতর্ক ঠেকাতে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে।সে রাড়ীপুকুর গ্রামের মৃত এজের আলী গাজীর ছেলে।

স্থানীয়রা জানায়, বুধবার (১১এপ্রিল) রাতে কদর আলী এশার নামাজ পড়ে প্রতিদিনের ন্যায় তার মাছের ঘেরে যায়।স্থানীয় একব্যাক্তি মাঠে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দেয়।বাড়ীর লোকজন মাঠে যেয়ে তাকে মৃত দেখতে পেয়ে বাড়ীতে নিয়ে আসে।মৃতের পাশে বিষদেয়া স্প্রে ম্যাশিন ও একটি হেসো দা পড়ে ছিল।এবং তার মাথার পিছন দিক থেকে রক্ত ঝরছিলো।

এলাকাবাসীর ধারনা কেউ তাকে পিছন দিক দিয়ে আঘাত করতে পারে।এদিকে পুলিশ বলছে কদর আলী বিকালে মাঠে বিষ দিতে গেছিল। রাত দশটার দিকে কদরের বড় ভাই ঘেরে যেয়ে কদরকে মৃৃত দেখতে পেয়ে বাড়ী নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।বাগআঁচড়া পুুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ হুমাউন কবীর জানান, মামলা নেয়া হয়েছে।ময়না তদন্ত শেষে জানা যাবে প্রকৃত ঘটনা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।