বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে ২৪-৭২ ঘন্টায় ‘পোষক কর্তৃপক্ষ’ সেবা প্রদান করবে বস্ত্র অধিদপ্তর

বস্ত্রশিল্প প্রতিষ্ঠানকে ২৪-৭২ ঘন্টায় ‘পোষক কর্তৃপক্ষ’ সেবা প্রদান করবে বস্ত্র অধিদপ্তর
বস্ত্র অধিদপ্তরের সেবা সপ্তাহ-২০২০

বস্ত্র অধিদপ্তর পোষক কর্তৃপক্ষ হিসেবে ৬ থেকে ১৫ ডিসেম্বর, ২০২০ সেবা সপ্তাহ পালনের উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে সেবা সপ্তাহে বস্ত্রশিল্প, আমদানিকৃত মেশিনারিজ ছাড়করণের সুপারিশ, ইমর্পোট পারমিট (আইপি) জারির সুপারিশ, মালিকানা সংশোধন প্রভৃতি পোষক কর্তৃপক্ষ সেবা ২৪-৭২ ঘন্টার মধ্যে প্রদান করা হবে। এজন্য বস্ত্রশিল্পের সংশ্লিষ্ট অংশীজন এবং উদ্যোক্তগণকে বস্ত্র অধিদপ্তরে সরকারি ছুটির দিন ব্যতিত স্বয়ংসম্পূর্ণ আবেদনসহ সেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

    উল্লেখ্য, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পখাতকে আরো শক্তিশালী, নিরাপদ ও প্রতিযোগিতাসক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সরকারের এই লক্ষ্য অর্জনের জন্য দেশের তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ‘পোষক কর্তৃপক্ষ’ হিসাবে বস্ত্র অধিদপ্তর তথা বস্ত্র ও পাট মন্ত্রণালয় কাজ করছে।

২০২১ সাল নাগাদ এখাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ৫০ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে এবং এ লক্ষ্য অর্জনে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বস্ত্রশিল্প সংশ্লিষ্ট সকল অংশীজন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বিজিবিএ ও অন্যান্য বস্ত্রশিল্প সংশ্লিষ্ট সংগঠন কে নিয়ে কাজ করে যাচ্ছে। নিবন্ধিত বস্ত্রশিল্প প্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে কমপ্লায়েন্স পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণে যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।