যশোরে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার, অপহৃত উদ্ধার

যশোরে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার, অপহৃত উদ্ধার

স্টাফ রিপোর্টার, যশোর: যশোরে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অপহৃদ দিপু কাজী নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে স্ট্যাম্প, সোনার আংটি ও মোটর সাইকেল।

গ্রেফতার দুইজন হলেন, যশোর সদর উপজেলার জগমানপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে হাসানুর রহমান ও শহরতলী নিউ মার্কেট এলাকার শেখ শুকুর মাহমুদের ছেলে ইমরান হাসান ইমু।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস জানান, ২৭ জুন বিকালে চৌগাছা থেকে যশোর শহরে ব্যবসার কাজে আসেন ব্যবসায়ী দিপু কাজী। পরদিন ২৮ জুন দিপু কাজীর ছোট ভাই মিঠু কাজীকে ফোন করে জানায়, তার ভাইকে ফিরে পেতে দুই লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় মিঠু চৌগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই সাথে জেলা গোয়েন্দা পুলিশকে মৌখিকভাবে জানায়। জেলা গোয়েন্দা পুলিশ উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করে তদন্তে নামে। মিঠু কাজী অপহরণকারীদের টাকা দিতে রাজি হওয়ায় যশোর উপশহর এলাকায় তাকে অনুসরণ করে। পরে সদর উপজেলার শেখহাটি বিশ^াসপাড়া আব্দুল কুদ্দুসের ছেলে জুয়েলের বাড়িতে অভিযান পরিচালনা করে। কিন্তু ডিবি পুলিশের অভিযানের খবর পেয়ে তার স্থান ত্যাগ করে। পরে অপহরণচক্রে সদস্যদের অনুসরণ করে বাহাদুর পুর পাকা রাস্তার ওপর থেকে অপহৃত দিপু কাজীসহ দুইজনকে গ্রেফতার করে।

তিনি আরো জানান, অপহরণ চক্রের কাছ থেকে মুক্তিপণের ২০ হাজার টাকা, একটি সোনার আংটি, ছয়টি ননজুডিশিয়াল স্ট্যাম্প ও আসামিদের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিঠু কাজী বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।