× Banner
সর্বশেষ
মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন প্রযুক্তিনির্ভর মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে আনসার-ভিডিপি: প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী নবীগঞ্জের আজলপুর-ইসলাম কাঁচা রাস্তায় দুর্ভোগে হাজারো মানুষ সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে উইনিক্স সিরাপ উদ্ধার যশোর সিমান্তে  ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১ প্রথমবারের মতো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত আজ ২০ মে (৫ জ্যৈষ্ঠ) বুধবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ মে বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর সাথে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

বেনাপোল যশোর প্রতিনিধি

যশোর সিমান্তে  ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১

ACP
হালনাগাদ: বুধবার, ২০ মে, ২০২৬
যশোর সিমান্তে  ৪৯ বিজিবি ও র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক -১

যশোরের বেনাপোল ও কাশিপুর সিমান্ত এলাকায় ৪৯ বিজিবি যশোর  র‍‍্যাব -৬ এর যৌথ অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপ ও চোরাচালান পণ্যসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি ও র‍‍্যাব-৬ সদস্যরা।
আটক আসামি হলেন,শার্শাথানার গোপিনাথপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ইকবাল হোসেন(৪০)।
মঙ্গলবার ( ১৯ মে ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় কাশিপুর সীমান্তে বিজিবি ও র‍‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে কাশিপুর গ্রামস্থ গোপিনাথপুর গ্রাম হতে ১জন আসামীসহ ৭৮ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ২৬ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) আটক করে।
এছাড়াও বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ বোতল WINCEREX COUGH SYRUP (নেশা জাতীয়) এবং ১৫২ বোতল ESCUF  SYRUP (নেশা জাতীয়) ৩০টি শাড়ী, ২টি থ্রী-পিস, ০৫টি কম্বল, ২৪১৫টি চকলেট, ১ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ৩ প্যাকেট সন পাপড়ী, ২ কেজি কিসমিস, ১৭০টি আমের চাটনী, ৪৮টি খাদ্য সামগ্রী এবং ৪৬৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৭,৩৪,০৯০/- (সাত লক্ষ চৌত্রিশ হাজার নব্বই) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে এবং  আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে মামলা দায়েরের মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..