যশোর প্রতিনিধি: করোনার সংক্রমন বাড়ায় মাস্ক বিতারণ করেছে যশোর পুলিশ। আজ সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয়ে খুলনা বিভাগের ডিআইজি ড. খন্দকার মহিউদ্দিনন যশোরের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও পরিবহন শ্রমিকদের মাঝে ১৫ হাজার মাস্ক বিতারণ করেন।
পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদারের সভাপতিত্বে মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, মাস্ক পড়া, হ্যান্ড স্যানিটাউজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চললে আমরা করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা না দেয়ার জন্য আহবান জানান তিনি।



