আবুল কালাম আজাদ, যশোর : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ল্যাবে আরও ১২ জনের কোভিড-১৯ নভেল করোনাভাইরাসের জীবাণু মিলেছে। গত ২৪ ঘন্টার ৯৫ টি নমুনা পরীক্ষা করলে এই ফলাফল এসেছে।
জেনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানিয়েছেন, যশোরের ৪১জনের মধ্যে ৯জন, ঝিনাইদহের ২০ জনের মধ্যে ২জন ও নড়াইলের ২২টি নমুনার মধ্যে ১জনের শরীরে কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের নাম পরিচয় প্রকাশ করতে রাজি হননি তিনি।
সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, যশোরে করোনারভাইরাসে আক্রান্ত ৯ জনের মধ্যে রয়েছেন ঝিকরগাছা উপজেলায় ৩জন, সেখানে অবস্থানকারী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার একজন, যশোর সদর উপজেলার ২ জন, শার্শা উপজেলার ২ জন এবং চৌগাছা উপজেলার ১ জন।
প্রসঙ্গত, যশোরে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হলো মোট ১৫ জন। করোনার ভয়াবহ পরিস্থিতে যশোরাঞ্চলের মানুষ দিন দিন আতংকগ্রস্থ হয়ে পড়ছেন।