রাজারকুলে করোনা দুর্যোগে রামু হিন্দু মহাজোটের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

রাজারকুলে করোনা দুর্যোগে রামু হিন্দু মহাজোটের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
সুজন চক্রবর্তীঃ করোনা ভাইরাস দুর্যোগে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রামু উপজেলার উদ্যোগে যুগ্ম সাধারণ সম্পাদক  রুপন কান্তি নাথ অর্থায়নে রাজারকু ইউনিয়নে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
আজ ২৫ এপ্রিল শনিবার সকালে কক্সবাজার রামুর রাজারকু ইউনিয়নে পালপাড়ায় এ ত্রাণ বিতরণ করেন হিন্দু মহাজোট।
এসময় উপস্থিত ছিলেন রামু হিন্দু মহাজোটের উপদেষ্টা অপূর্ব পাল, হিন্দু মহাজোট রামু উপজেলা সভাপতি সাংবাদিক সুজন চক্রবর্তী, সহ সভাপতি মাস্টার অনিল শর্মা, হিন্দু মহাজোট রামু উপজেলা সাধারণ সম্পাদক বিবেকানন্দ শর্মা, সিনিয়র সহ-সভাপতি মাস্টার রনজিত কুমার দে, প্রধান সমন্বয়কারী শ্যামল মল্লিক, রাজারকুল ইউনিয়ন সভাপতি শিমুল পাল সাধারণ সম্পাদক রুপাল দাস, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন সভাপতি সজল ধর, সাধারণ সম্পাদক, রিগ্যান ধর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সহ-সাংগঠনিক সম্পাদক দীপক ধর প্রমুখ।
সাংবাদিক সুজন চক্রবর্তী বলেন, হিন্দু মহাজোট রামু উপজেলার উদ্যোগে ১১ টি ইউনিয়ন নিজস্ব অর্থায়নে সংগঠনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে দুর্যোগে মানবতার সেবায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য, হিন্দু মহাজোট সবসময় পাশে থাকবে এই দুর্যোগে পাশে রয়েছে এবং সকলের কাছে অনুরোধ প্রতিটি ইউনিয়নের অর্থশালী এবং বিভিন্ন সংগঠনের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে যেভাবে পারেন অল্প দিয়ে  সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।
এ দুর্যোগকালীন সময়ে মানবতার দেখান কে হিন্দু কে মুসলমান কে কে বৌদ্ধ কে খ্রিষ্টান এখন বোঝার সময় নয়, এখন শুধু মানবতার সেবায় এগিয়ে আসুন প্রতিটি ইউনিয়নে ত্রাণ অব্যাহত থাকবে রামু হিন্দু মহাজোটের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।