মেহেরপুরে সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের গণসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর (০২-১১-১৭)ঃ  মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রফেসর আবদুল মান্নান সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আমঝুপি ও রঘুনাথপুর গ্রামে গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যা রাতে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে আমঝুপি ও রঘুনাথপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

গণসংযোগকালে ইউপি সদস্য ডাবলু, সাবেক ইউপি সদস্য মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক আশরাফুল ইসলাম, সদর থানা শ্রমিকলীগের সভাপতি সাজেদুর রহমান সাজু, শহর সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি টিটু, সাবেক যুগ্ম সম্পাদক খালেদুজ্জমান খান ডালিম, যুবলীগ নেতা খোকন, হেলু, মিরাজ, মইন এবং আওয়ামী লীগ নেতা আল আমিনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগের সময় মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আবদুল মান্নানের সাথে ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।