মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ

মেহেরপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা ও কবিতা পাঠ

মেহেরপুর জেলার ঐতিহ্যবাহী সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর আয়োজনে শুক্রবার (২৩-০২-২০২৪) বিকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতির বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর ” এর সভাপতি অ্যাড.আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর “এর উপদেষ্টা মীর রওশন আলী মনা ও “ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর “এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সায়েদুর রহমান সাজু।

“ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর”এর সাধারণ সম্পাদক মেহের আমজাদ এর সঞ্চালনায় কবিতা পাঠ অংশ গ্রহন করেন কবি বাশরী মোহন দাস, আবু লায়েছ লাবলু, এস. এম. এ. মান্নান, মুহম্মদ মহসীন,নূর আলম,আবুল হাসেম, রফিকুল ইসলাম, বদরুদ্দোজা বিশ^াস,সাইফুল ইসলাম প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।