মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর (৩১-০৭-১৭):  আগামী ৫ আগষ্ট জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষে মেহেরপুরে সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগে জেলা স্বাস্থ্য বিভাগ ওই ওরিয়েন্টেশন সভার আয়োজন করে।

সিভিল সার্জন ডাঃ জিকেএম সামসুুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ আরিফুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অলোক কুমার দাস, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডা. জিকেএম সামসুজ্জামান পার্শ্বা প্রতিক্রিয়া এড়াতে খালি পেটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল না খাওয়ানোর পরামর্শ দেন। তিনি জানান, জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৮হাজার ৪৩২ জন শিশুকে নীল এক লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন নিল রঙের ভিটামিন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ৩৬৮ জন শিশুকে দুই লাখ ইউনিট ক্ষমতা সম্পন্ন লাল রং’র ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। কর্মসূচী সফল ভাবে সম্পন্ন করার লক্ষে জেলা ব্যাপী ৪৯০টি কেন্দ্রে দু’জনকে ৯৮০ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।