মেহেরপুরে ব্লাস্ট আক্রান্ত গমক্ষেত পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক

মেহের আমজাদ, মেহেরপুর (০৪-০২-১৭): মেহেরপুরে ব্লাস্ট রোগে আক্রান্ত গমক্ষেত পরিদর্শন করলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো: মঞ্জুরুল হান্নান।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুরের ব্লাস্ট রোগে আক্রান্ত গমের জমি ঘুরে দেখেন তিনি। এসময় তিনি বলেন ব্লাস্ট রোগে আক্রন্ত গম থেকে এই রোগটি অন্য গমের জমিতে ছড়িয়ে যেতে পারে। এজন্য তিনি আক্রন্ত জমির গম কেটে ফেলার নির্দেশ দেন।

যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুন্ডু, মেহেরপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমানসহ কৃষিসম্প্রসারন অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তারা এসময় সেখানে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।