মেহেরপুরে ফরহাদ হোসেন এমপির গনসংযোগ

মেহের আমজাদ, মেহেরপুর (০১/১২/১৭) ঃ  মেহেরপুর-১আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ও বাজিতপুরে গনসংযোগ করেছেন।

শুক্রবার বিকালে স্থানীয় নেতা-কর্মীদের নিয়ে এমপি ফরহাদ হোসেন প্রথমে বাজিতপুর গ্রামে গনসংযোগ করেন এবং ওই গ্রামের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে পথ সভা করেন । সভায় তিনি তার বক্তব্যে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

এ সময় পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আকবর জালাল, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহজামান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন, বুড়িপোতা ইউপি সদস্য মোঃ শরীফউদ্দিন, স্থানীয় আওয়ামী লীগ নেতা কমরউদ্দিন, ইউনুছ আলী, যোয়াদ আলী প্রমুখ।

বাজিতপুর গ্রামে গনসংযোগ ও পথসভা শেষে তিনি সদর উপজেলার বুড়িপোতা গ্রামে গনসংযোগ করেন। গনসংযোগকালে এমপি ফরহাদ হোসেন বুড়িপোতা গ্রামের স্থানীয় নেতা-কর্মি সহ সাধারণ মানুষের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।