× Banner
সর্বশেষ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন সূর্যের পৃষ্ঠে লুকিয়ে ছিল যে রহস্য

মেহেরপুরে প্রথম শ্রেণীকে ছাত্রী ধর্ষণের অভিযোগ

admin
হালনাগাদ: রবিবার, ১২ মার্চ, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর (১১/০৩/১৭) ঃ  মেহেরপুর মুজিবনগরে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা বলছেন প্রাথমিক ভাবে গোপনাঙ্গে ক্ষত চিহ্ন পাওয়া গেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের শাহাবুদ্দীনের ছেলে ৭ম শ্রেণীর ছাত্র মাজেদুল হক শিশুটিকে ফল খাওয়ানোর নাম করে রাস্তায় থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে ফসলের মাঠে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। মেয়েটি তার বাড়ি ফিরে এসে বিষয়টি তার অভিভাবদের জানায়। অসূস্থ্য হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাফিক-উন নবী সিয়াম জানান, প্রাথমিকভাবে মেয়েটির গোপানাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ নিলে মেডিকেল টিম গঠনের মাধ্যমে শিশুটিকে পরিক্ষা-নিরিক্ষা করা হবে। তারপর নিশ্চিত করে বলা যাবে ধর্ষন কি না।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাজী কামাল হোসেন জানান, ঘটনা জানার পর পরই ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..