মেহেরপুরে পৃথক দুটি অভিযানে মাদক দ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৬-১৮):
মেহেরপুরে ডিবি পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটকৃতরা হলেন, সদর উপজেলার শালিকা গ্রামের ফুল চাঁদের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের সালামের ছেলে মোঃ সজিব (১৯)।

ডিবির ওসি শাহিনুজ্জামান জানান, গতকাল শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম পৃথক দুটি অভিযান চালিয়ে এদের কে আটক করে। দুপুরে শালিকা গ্রামে অভিযান চালিয়ে ডিবির এসআই মোস্তফা শওকত জামান ৫ বোতল ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী আনোয়ার হোসেন কে আটক করে। বিকালে সহগলপুর গ্রামে ডিবির এসআই মীর মেজবাহুর দারাইন অভিযান চালিয়ে এক গ্রাম হেরোইন সহ সজিব নামের এক যুবককে আটক করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।