মেহেরপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক গোলটেবিল বৈঠক

মেহের আমজাদ, মেহেরপুর:  মেহেরপুরে নারীর রাজনৈতিক ক্ষমতায়নকে সুদৃঢ় করতে আওয়ামীলীগ ও বিএনপির নেতারা এক গোল টেবিলে মিলিত হন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। ‘নারীর জয়ে সবার জয়’ ক্যাম্পেইনের আওতায় গোলটেবিলে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক এবং মেহেরপুর জেলা বিএনপি’র সভাপতি মাসুদ অরুন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন আওয়ামীলীগের পক্ষে জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল,বড় বাজার ব্যবসায়ী সতিমতির সভাপতি আমিনুল ইসলাম খোকন,জেলা যুব মহিলা লীগের মেহেরপুর জেলা সভানেত্রী সামিউন বসিরা পলি, মেহেরপুর সদর যুব মহিলালীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মুজিবনগর যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, সাধারন সম্পাদক তহমিনা খাতুন, পৌর যুব মহিলালীগের সভাপতি রোকসানা কামাল রুনু প্রমুখ।

বিএনপি’র পক্ষে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি মারুফ আহম্মদ বিজন, পৌর বিএনপি’ সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, মেহেরপুর জেলা মহিলা দলের সভাপতি রোমান আহমেদ রুমা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা খাতুন, সদস্য নাজমা আক্তার, খালেদা ইয়াসমিন, রশিদা বেগম, রিনা আক্তার, সাদিয়া বেগম, মৌসুমী আক্তার প্রমুখ।

গোলটেবিল বৈঠকে দলের সুদক্ষ ও যোগ্যতা সম্পন্ন নারী নেতাদের তালিকা দলের স্থানীয় পর্যায়ের জেষ্ঠ্য নেতৃবৃন্দদের কাছে হস্তান্তর করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর পলিটিক্যাল ফেলো হিসেবে উপস্থিত ছিলেন একে আজাদ সাগর,মিজানুর রহমান হিরন,সাহনেওয়াজ সোহান। গোল টেবিল বৈঠকের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর খুলনা বিভাগীয় রিজিওনাল কো-অর্ডিনেটর আমেনা সুলতানা জয়া।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।