মেহেরপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে আমঝুপির জয়লাভ

মেহের আমজাদ, মেহেরপুর (১০-০৯-১৭):  মেহেরপুর জেলা প্রশাসক আন্ত-ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের নক আউট পর্বের প্রথম খেলায় আমঝুপি ইউনিয়ন পরিষদ জয়লাভ করেছে।

শনিবার বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ৩-২ গোলে গাংনী পৌরসভাকে পরাজিত করে। ইমরানের দেওয়া দুই গোলে এগিয়ে থেকে খেলার প্রথমার্ধ শেষ করে গাংনী পৌরসভা। দ্বিতীয়ার্ধে আক্রমানাত্মক হয়ে ওঠে আমঝুপি।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতেই কয়েক মিনিটের ব্যাবধানে শাহীনের দেওয়া দুই গোলে খেলায় সমতায় ফেরে আমঝুপি। খেলার শেষ বাশিঁ বাজার আগ মৃহূর্তে সোহাগের দেওয়া ১টি গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আমঝুপি।

খেলা চলাকালীন সময় জেলা প্রশাসক পরিমল সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নফ কবীর, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া,সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু সেখানে উপস্থিত ছিলেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।