মেহের আমজাদ,মেহেরপুর (০২-০৮-১৬): মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতরের উদ্যোগে ২০১৫-১৬ অর্থ বছরের বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের এককালীন অনুদানের চেক বিতরন করেছে।
জেলার ২৭টি সরকারী ও বেসরকারী স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিষ্ঠানের মাঝে ১২ লক্ষ ৬৯ হাজার ৫শত টাকার চেক বিতরন করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। চেক বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুর রহমান, সদর সমাজসেবা কর্মকর্তা জহির উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ প্রমুখ। চেক গ্রহনকারী সকল সরকারী ও বেসরকারী স্বেচ্ছাসেবক ও এনজিও প্রতিষ্ঠান চেকের অর্থ সমাজের প্রতিবন্ধী, মহিলাদের সেলাই প্রশিক্ষন প্রদান, গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সাহায্য, অসহায় এবং দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা প্রদানসহ সেবা মূলক কর্মকান্ডে ওই অর্থ ব্যয় করা হবে বলে জানা গেছে ।





