মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন

মেহের আমজাদ, মেহেরপুর (০৫-০৮-১৭):  মেহেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন কয়েকটি শিশুকে ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক পরিমল সিংহ, সিভিল সার্জন ডাঃ জিকেএম সামসুজ্জামান, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ মিজানুর রহমান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস, জেনারেল হাসপাতালের সিনিয়র এনেসথেসিস্ট ডাঃ তাপস কুমার সরকার, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডাঃ এহসানুল কবীর, জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আবু তাহের সিদ্দিকী, ইপিআই সুপার আব্দুস সালাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।