মেহের আমজাদ, মেহেরপুর (১৭-১০-১৭): “কন্যা শিশুর জাগরণ আনবে মেশে উন্নয়ন” এই প্রতিপাদ্য জাতীয় কন্য শিশু দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সংস্থার সহযোগিতায় মহিলা সংস্থার অফিস মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এস.এম শফিউল আযমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রোগ্রাম কর্মকর্তা সেলিম রেজা, ইউপি সদস্য রোজিনা খাতুন, খান ফাউন্ডেশনের প্রতিনিধি রেহেনা মান্নান, প্রোগ্রাম কর্মকর্তা মীর দানিয়েল, খাদিজা আক্তার প্রমুখ।



