মেহেরপুর প্রতিনিধিঃ এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ এনজিও ফাউশেনর যোৗথ উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা এনজিও সমিতির সভপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রশিদুল মান্নাফ কবির।
বক্তব্য দেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর, সাংবাদিক রফিক -উল- আলম, সুবাহ সামাজিক সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম, এসপিডি’র কো অর্ডিনেটর ওয়াজেদ আলী প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবিরের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে র্যালীটি প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।



