× Banner
সর্বশেষ
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ

মেহেরপুরে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর (০৯-০১-১৭): “শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উন্নয়ন মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ন্যাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়-এর   সামনে থেকে শুরু করে র‌্যালীটি মেহেরপুর শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামছুজোহা পার্কে গিয়ে শেষ হয়। বর্ন্যাঢ্য র‌্যালীতে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আজিম উদ্দিন সরদার , গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর. (রাজস্ব) শেখ ফরিদ আহমেদ, মেহেরপুর পৌরসভার মেয়র মোতাছিম বিল্লাহ মতু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম শফিউল আজম, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহম্মেদসহ জেলার অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও মেহেরপুর সরকারী মহিলা কলেজ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের ছাত্র-ছাত্রীরা ও সামাজিক সংগঠন র‌্যালীতে অংশ গ্রহন করে। শহীদ সামসুজ্জোহা পার্কে আয়োজিত মেলায় ৯৬ টি স্টল অংশ নিয়েছে। উন্নয়ন মেলায় সরকারের বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন এ মেলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..