× Banner
সর্বশেষ
এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান আজ শনিবার (১৮ জুলাই) সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ -তথ্যমন্ত্রী অর্থনীতি ঘুরে দাঁড়াবে, পুনর্গঠনে পোশাক শিল্প হবে প্রধান চালিকাশক্তি: স্থানীয় সরকার মন্ত্রী সাংহাইয়ে ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স ২০২৬’-এ যোগ দিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন স্বীকৃতি প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন চ্যাম্পিয়নশিপ রিং ৩০ দিন ধরে প্রতিদিন কলা খেলে কী হবে তাবিজের কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা

মেহেরপুর পৌর মেয়র রিটন রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিলেন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০
মেহেরপুর মেয়র রিটন

মেহের আমজাদ, মেহেরপুর (১৬-০৪-২০২০):  করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে মেহেরপুর পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বাড়ি বাড়ি গিয়ে রাতের আঁধারে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিয়েছেন।

গতকাল বুধবার (১৫-০৪-২০২০) রাত ৮টার দিকে পৌর মেয়র তাঁর নিজ উদ্যোগে মেহেরপুর শহরের ২ নং ওয়ার্ডের হালদারপাড়া এলাকার কর্মহীন হয়ে পড়া ৩শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রী বিতরণকালে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন বলেন, সারা দেশের ন্যায় মেহেরপুরের এই সংকটময় পরিস্থিতিতে পৌর এলাকার কোন মানুষ না খেয়ে অনাহারে থাকবে না।

সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আপনারা নিজ নিজ ঘরে অবস্থান করুন। খাবার আপনাদের ঘরে পৌঁছে যাবে।

এ সময় রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছিয়ে দিতে সহযোগিতা করেন পৌর কাউন্সিলর আল মামুন, আব্দুল্লাহ আল বাপ্পী, ইভান, যুবলীগ নেতা সোহেল রানা, শেখ সরাফত,আহার ইসলাম, শাহজাহান আলী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..