× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

নিউজ ডেক্স

মেসির জোড়া গোলে, টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল পিএসজি

admin
হালনাগাদ: রবিবার, ১৫ মে, ২০২২
মেসির জোড়া গোলে, টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল পিএসজি

টানা তিন ড্রয়ের পর জয়ের স্বাদ পেল পিএসজি। লিওনেল মেসির দুই গোলের সঙ্গে ডি মারিয়া ও কিলিয়ান এমবাপের একটি করে গোলে মোঁপেলিয়েকে উড়িয়ে জয়ের পথে ফিরল মাওরিসিও পচেত্তিনোর দল।

শনিবার রাতে প্রতিপক্ষের মাঠের ম্যাচটি ৪-০ গোলে জিতে পিএসজি। নিষেধাজ্ঞায় দলে ছিলেন না আক্রমণভাগের আরেক তারকা নেইমার।

পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। মেসির শট ঠেকিয়ে দেন মোঁপেলিয়ের গোলরক্ষক। পরের মিনিটে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে আর আটকে রাখতে পারেননি তিনি। এমবাপেকে ডি-বক্সে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন মেসি। ফিরতি পাসে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে পাঠান আর্জেন্টাইন তারকা।

২০তম মিনিটে ব্যবধান বাড়ান মেসি। বাঁ দিক থেকে এমবাপের বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে পাঠান সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।

এ নিয়ে লিগ ওয়ানে ২৫ ম্যাচে মেসির গোল হলো ৬টি। আর প্রথমবার এক ম্যাচে করলেন দুটি গোল।

পাঁচ মিনিট পরই স্কোরলাইন ৩-০ করে ফেলেন আরেক আর্জেন্টাইন তারকা ডি মারিয়া। ডি-বক্সে এমবাপের ক্রস হেডে ক্লিয়ার করতে ব্যর্থ হন মোঁপেলিয়ের এক ডিফেন্ডার। ভলিতে ঠিকানা খুঁজে নেন সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।

এই জয়ে ৩৭ ম্যাচ থেকে ২৫ জয় ও ৮ ড্রয়ে পিএসজির পয়েন্ট হলো ৮৩। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট করে নিয়ে মোনাকো দুইয়ে ও মার্সেই আছে তিনে। এরপরই ৬৫ পয়েন্ট নিয়ে আছে রেন।

২২ মে মেতসের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে পিএসজি।


এ ক্যটাগরির আরো খবর..