× Banner
সর্বশেষ
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা পীর সাহেবকে হত্যা চেষ্টার অভিযোগে কাকন শেখের গ্রেফতারের দাবিতে মধুখালীতে মানববন্ধন সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি নবীগঞ্জে কানাইপুর মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল সরকারের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২৫ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  কুয়েতে বাংলাদেশের খাদ্য সহায়তা হস্তান্তর, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ বেনাপোলে ডিবির অভিযানে ১৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ মতপ্রকাশের নামে চরিত্রহনন স্বাধীনতা নয়, অপরাধ: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

মেঘনা ও গোমতি সেতুতে টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০১৯

দেশে প্রথমবারের মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ও গোমতি সেতু ব্যবহারকারী যাত্রী ও পণ্য পরিবহনকারী যানবাহনের টোল আদায়ে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলো। এতে টোল প্রদানে যানবাহনকে টোলপ্লাজায় থামতে হবে না, প্রয়োজন হবে না নগদ অর্থ প্রদানের। যাত্রী ও পণ্য পরিবহন হবে সময় ও ব্যয় সাশ্রয়ী।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম আজ মেঘনা সেতু টোলপ্লাজায় উইন্ডশিল্ড বেইজড্ ফার্স্ট ট্র্যাক ইলেক্ট্রনিক টোল কালেকশন বা ইটিসি উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বলেন, প্রাথমিক পর্যায়ে মেঘনা ও গোমতি সেতুর টোলপ্লাজায় একটি করে লেইনে এ পদ্ধতি চালু করা হল। জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে লেইন সংখ্যা বাড়ানো হবে বলে। এ সময় সড়ক সচিব ইটিসি জনপ্রিয় করতে পরিবহন মালিক, শ্রমিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। আসন্ন ঈদ-উল-ফিতরের আগেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নবনির্মিত মেঘনা ও গোমতি সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে সড়ক সচিব জানান।

উল্লেখ্য, ইটিসি পদ্ধতিতে গাড়ির সামনের আয়নার উপরিভাগে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি ট্যাগের সাথে টোলগেটের এন্টেনার সংকেতের মাধ্যমে টোল আদায় হবে। যানবাহন টোলপ্লাজা পার হওয়ার সময় স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত টোল কর্তন হবে ব্যাংক হিসাব হতে। টোল আদায়ের পর পরই ক্ষুদে বার্তার মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেয়া হবে টোল আদায় এবং ব্যাংক হিসাব থেকে কর্তনের সর্বশেষ তথ্য। এ প্রক্রিয়াটি শেষ হতে সর্বোচ্চ দশ সেকেন্ড সময়ের প্রয়োজন হবে। ইটিসি সেবা গ্রহণের জন্য যানবাহনকে এর আগে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এ কাজে প্রাথমিক পর্যায়ে সহযোগিতা দিচ্ছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সফিকুল ইসলাম, বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান মালিক সমিতির নেতা হোসেন আহমেদ মজুমদার, টোলপ্লাজা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান সিএনএস’র নির্বাহি পরিচালক মেজর (অব.) জিয়াউল হাসান সারওয়ার। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন ও শিশির কুমার রায়, বিআরটিএ’র চেয়াম্যান মোঃ মশিয়ার রহমানসহ মহাসড়ক ব্যবহার ও ব্যবস্থাপনায় নিয়োজিত সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..