হুসাইন আহমেদ :শ্যামনগর মুন্সিগন্জেরর মীরগাং দিঘীটির খনন কাজ শুরু শ্যামনগর ব্যুরো। শ্যামনগর উপজেলার মুন্সিগন্জ ইউনিয়নের মীরগাং দিঘীটি খননে সাতক্ষীরা জেলা পরিষদ কতৃক ৪২০০০০০|= বিয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দের কাজ আজ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।একাজটির শুভ উদ্ধোধন করেন – জেলা পরিষদের সদস্য বাবু ডালিম কুমার ঘরামী।
এ সময় উপস্হিত ছিলেন উপজেলা জনস্বাস্থ প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বুড়িঃ ইউঃ পি প্যানেল চেয়ারম্যান আঃ রউপ, মুন্সীঃ ইউঃ পি সদস্য আনারুল ইসলাম, ইউঃপি সদস্য সেলিনা সাঈদ, মুন্সীঃ ইউঃ আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান ও সহসভাপতি জিয়াউদ্দিন (জিয়া) সহ শ্রমিকলীগ নেতা সাহাবুদ্দিন (সাবু) এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এই দিঘীটি খননের মাধ্যমে ওই এলাকার প্রায় দশ হাজার মানুষের খাবার পানির চাহিদা মেটবে আর এটা খননের জন্য ওই এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবী ছিল।




