মুজিবনগরে এ্যাড. মিয়াজান আলী’র গনসংযোগ

মেহের আমজাদ,মেহেরপুর (০৯-১১-১৭)ঃ  জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষে এখন থেকে সবাইমিলে এক হয়ে কাজ করার আহবান জানিয়ে মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের স্থানীয় নেতা-কর্মিদের নিয়ে মেহেরপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যাড. মিয়াজান আলী গনসংযোগ করেছেন। গত বুধবার বিকালে গনসংযোগকালে এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং গনসংযোগ শেষে এক পথসভায় বক্তব্য রাখেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিরাজ মোল্লা, সবেক ইউপি সদস্য আব্দুল হামিদ, আওয়ালীগ নেতা কাবিদুল, আমান হোসেন বেল্টু, ইসমাইল হোসেন,আশরাফ আলী, সোহরাব হোসেন, সাহা বারী,বঙ্গবন্ধু প্রজন্মলীগের মেহেরপুর জেলা সভাপতি সেলিম রেজা (দোস্ত)সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।