মুজিবনগর কৃষি অফিস হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

মুজিবনগর প্রতিনিধি (৩১-০৭-১৭):  মুজিবনগর উপজেলা কৃষি অফিস হতে একযোগে ৩৮ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপনের জন্য বিনামূল্যে প্রায় আড়াই হাজার বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত চারার মধ্যে রয়েছে আম, লিচু, নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, জাম, হরতকি, আমলকি, বহেরা, অর্জুন ও মেহগনি।

গতকাল সোমবার দুপুরে উপজেলার কৃষক প্রশিক্ষন কেন্দ্র হতে উপজেলা কৃষি অফিসার মুহ: মোফাক্খারুল ইসলাম এসব চারা বিতরণ করেন। চারা বিতরণকালে তিনি সঠিক পদ্ধতিতে চারা রোপন ও রোপনোত্তর পরিচর্যা এবং বিশেষ করে গরু, ছাগল ইত্যাদি গৃহপাালিত পশুর কবল থেকে কচি চারা গাছ গুলোকে রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় তিনি আরো বলেন বৃক্ষ প্রকৃতির মহা মূল্যবান সম্পদ।

পরিবেশের দৃষন রোধ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে বৃক্ষ জাতীয় গাছের কোন বিকল্প নাই। বিতরণকৃত বনজ, ফলদ ও ঔষধী প্রজাতির এসব চারা একদিন বৃক্ষে পরিনিত হয়ে প্রতিটি প্রতিষ্ঠানের সম্পদে পরিনত হবে। এগুলো একদিকে ফুল, ফল, ঔষধ ও কাঠ দেবে অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি পাখ-পাখালির জন্য অভয়াশ্রম হিসেবে কাজে লাগবে। ৩৮ টি প্রাথমিক বিদ্যালয় ছাড়াও এ সময় বাগোয়ান ও মোনাখালী ইউনিয়ন পরিষদ এবং মুজিবনগর সহ অনান্য স্থানের জন্যও বিনার্মূল্যে চারা বিতরন করা হয়েছে।

এ ছাড়াও মুজিবনগর আদর্শ মহিলা কলেজ চত্তরে রোপনের জন্য আম, নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, জাম, হরতকি, আমলকি, বহেরা, অর্জুন ও মেহগনি গাছের চারা সরবরাহ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, গ্রাম ভিত্তিক বিভিন্ন বিলুপ্ত প্রায় ফলের চারা বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া আরো বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও গোরস্থানে পর্যায়ক্রমে বনজ, ফলদ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণের কার্যক্রম চলমান রয়েছে। বিনামূল্যে চারা বিতরণকালে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, আদর্শ মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও অধ্যক্ষ,বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন,স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন ব্লকের কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।