× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

মুছে ফেলার আহ্বান নিসে হামলার ভিডিও

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের সন্ত্রাসবিরোধী পুলিশ নিসে হামলার সিসিটিভি ফুটেজ (ভিডিও) মুছে ফেলার জন্য স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। তবে নিস কর্তৃপক্ষ তাদের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছে।

গত ১৪ জুলাই নিসে বাস্তিল উৎসব উদযাপনকালে জনতার ওপর ট্রাক হামলা চালায় মোহাম্মদ লাউইজ বুলেল নামের এক তিউনিসীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক। এতে ৮৪ জন নিহত হয়। পরে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আইএস।

ঘটনার পরপরই হামলার ভিডিও জার্মানিসহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।

প্যারিসের প্রসিকিউটর অফিস সেই ভিডিও মুছে ফেলার পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, ভিডিওর ‘অনিয়ন্ত্রিত প্রচারতা’ এড়াতেই সেটি মুছে ফেলার অনুরোধ জানানো হয়েছে।

তবে তাদের এ আহ্বানের বিপরীতে একটি রিট করেছে নিস কর্তৃপক্ষ। তাদের মতে, ভিডিওটি হামলার প্রমাণ হিসেবে গণ্য হবে। সেটি মুছে ফেলা হলে প্রমাণ নষ্ট হতে পারে।

নিস হামলা নিয়ে শুরু থেকেই দ্বন্দ্বে রয়েছে ফ্রান্সের জাতীয় ও স্থানীয় কর্তৃপক্ষ। এদিকে এ হামলার পর ইরাকে আইএসের বিরুদ্ধে যুদ্ধে আগামী মাসে ফ্রান্স গোলন্দাজ বাহিনী পাঠাবে বলে শুক্রবার এক ঘোষণায় জানিয়েছেন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

তথ্যসূত্র : বিবিসি


এ ক্যটাগরির আরো খবর..