আগৈলঝাড়া প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় প্রেসক্লাব সভাপতির উদ্ধৃতি দিয়ে গতকাল বরিশাল বার্তায় প্রেসক্লাব সদস্য ননী বহিস্কার সংক্রান্ত যে সংবাদ প্রকাশিত হয়েছে তার প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি ও প্রতিষ্ঠাতা সভাপতি।
তারা জানান, গতকাল বুধবার বরিশাল বার্তায় প্রেসক্লাব সভাপতি অপূর্ব লাল সরকার ও প্রতিষ্ঠাতা সভাপতি সরদার হারুন রানার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত ‘আগৈলঝাড়ায় প্রেসক্লাব থেকে ননী বহিস্কার’ সংক্রান্ত সংবাদটি আদৌ সত্য নয়। গতকাল বুধবার দুপুরে প্রেসক্লাবের এক জরুরি সভায় মিথ্যা সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।





