× Banner
সর্বশেষ
আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার-৩

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরেক সাংবাদিক মাহমুদুল হাকিম অপুর মৃত্যু

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ মে, ২০২০
মাহমুদুল হাকিম অপু

করোনাভাইরাসের উপসর্গ তথা জ্বর-সর্দি-কাশি শ্বাসকষ্ট নিয়ে সময়ের আলো পত্রিকার আরেক সংবাদ কর্মী মাহমুদুল হাকিম অপু মারা গেছেন। তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা এখনো জানা জায়নি।

আজ বুধবার (৬ মে) সকালে তাকে ঘুমের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে করোনার লক্ষণ ছিল কিনা তা এখনো জানা যায়নি।

করোনা ভাইরাস টেস্টের জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার ফল জানানোর পরই জানা যাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা। তিনি বেশ কিছুদিন ধরে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে বাসায় অবস্থান করছিলেন বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

এর আগে ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর পর তার করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। পরে সাংবাদিক খোকনের স্ত্রী ও বড় ছেলের নমুনা পরীক্ষার রিপোর্টও করোনা ভাইরাস পজিটিভ আসে। সময়ের আলো পত্রিকার আরও ৬ কর্মী করোনা পজেটিভ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..