× Banner
সর্বশেষ
সরকার ২ হাজার মিনি কোল্ড স্টোরেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে – কৃষিমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে যা জানালেন পানি সম্পদমন্ত্রী ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ – অর্থমন্ত্রী নতুন কারিকুলামে কোচিং নির্ভরতা কমবে – শিক্ষামন্ত্রী নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ চেয়ে রিট গণমাধ্যমকে নিখুঁত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত তিন বছরের মধ্যে পাট বীজে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ – কৃষিমন্ত্রী সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

ডেস্ক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে ইসরায়েল,পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
antony blinken

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্টনি ব্লিনকেন আগামী সপ্তাহে ইসরায়েল, পশ্চিম তীর ও মিসর সফরে যাবেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, সেখানে তিনি ইসরায়েলের ভয়াবহ সামরিক অভিযানে ছড়িয়ে পড়া সহিংসতার অবসানের আহবান জানাবেন।

ব্লিনকেন সফরের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামীন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। ইসরায়েলের ইতিহাসে কট্রর ডানপন্থী সরকারের প্রধানমন্ত্রী বর্ষীয়ান নেতা নেতানিয়াহু ক্ষমতায় আসার পর ব্লিনকেনের সঙ্গে এটাই প্রথম বৈঠক।

পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন সোম ও মঙ্গলবার পশ্চিম তীর সফরে যাবেন এবং রামাল্লায় ফিলিস্তিন নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।

পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নিড প্রাইস বলেছেন, ব্লিনকেন ইসরায়েলি অভিযানে বেশকিছু নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ায় উভয় পক্ষকে দ্রুত সহিংসতা বন্ধের আহবান জানাবেন।

রোববার ব্লিনকেন ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যস্থ্যতাকারি মিসর সফরে যাবেন। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী লিবিয়া ও সুদানসহ আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন এবং প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসির সঙ্গে বৈঠক করবেন।


এ ক্যটাগরির আরো খবর..