× Banner
সর্বশেষ
গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন – ইয়াসের খান চৌধুরী জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর

মান্দায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ব্যাপক ক্ষতি, এমপি টিপুর সহায়তা প্রদান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
এমপি টিপুর সহায়তা

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দুই পরিবারের বসতবাড়ি পুড়ে গেছে। গতরাতে সংঘটিত এ ঘটনায় মোসলেম উদ্দিন ও ওসমান গণীর বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু। এ সময় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রত্যেক পরিবারকে ২ বান্ডিল করে মোট ৪ বান্ডিল ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা প্রদান করা হবে বলে জানানো হয়। পাশাপাশি দুই বস্তা শুকনা খাবারও বিতরণ করা হবে।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য ডাঃ ইকরামুল বারী টিপু ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..