মানবিক পরিস্থিতি বিবেচনা করে বেগম জিয়ার মুক্তি দিন: নজরুল

বিশেষ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তিনি এতো অসুস্থ যে ভাষায় প্রকাশ করা যাবে না। এই মানবিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের দাবি বেগম জিয়ার মুক্তি দিন। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ‘বিশিষ্ট চিকিৎসক সমাজ’ কর্তৃক আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের নেত্রীকে দেখার জন্য গেলো দুই দিন আগে জেল গেট অপেক্ষা করার পরেও আমাদের ভেতরে প্রবেশের অনুমিত দেওয়া হয়নি।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। যে কারাগারকে সরকার নিজে পরিত্যাক্ত ঘোষণা করেছেন সেখানে জিয়াকে কিভাবে রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।