মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে তিন শতাধিক অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর নতুন শহর এলাকার মৈত্রী মিডিয়া সেন্টারে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এসব খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছেন অসহায় হতদরিদ্র এসব মানুষেরা।
এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, দেড় কেজি পোলাও চাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি ও গুঁড়াদুধ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকুর সভাপতিত্বে এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু সোহেল মোল্লা ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিজান শিকদারের সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি থেকে ঈদর খাদ্যসামগ্রী বিতরণ করেন মাদারীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাাইফুদ্দিন গিয়াস।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরকারি মাদারীপুর কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মন্ডল, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক মাহাবুবুর রহমান বাদল, মৈত্রী মিডায়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান, ফাউন্ডেশনের সহ-সংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন জুয়েলসহ অনেকেই।
এ্যাডভোকেট মতিন মোল্লা ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান ফুকু জানান, ‘মানুষের কল্যাণেই ফাউন্ডেশন দীর্ঘদিন যাবত অসহায় মানুষের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে। রসই ধারাবাহিকতায় আসছে ঈদ উল ফিতরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।


