মাদারীপুর ইজিবাইক উল্টো খেয়ে নিচে পড়ে এক যাত্রীর মৃত্যু

মেহেদী হাসান সোহাগ- মাদারীপুরঃ জেলার ইটেরপুল ব্রীজের পাশে ইজিবাইক উল্টো খেয়ে তার নিচে চাপা পড়ে রবিবার দুপুর ১টার দিকে ঘটনাস্থলে মুক্তিযোদ্ধা প্রজম্মলীগের ক্রিড়া সম্পাদক আনোয়ার চৈাকিদার(৩৫) এর মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় মাদারীপুর থেকে একটি ইজিবাইক কয়েকজন যাত্রী নিয়ে ইটেরপুল আসার পথে ব্রীজের পাশে ইজিবাইকটি উল্টো খেয়ে পড়ে যায়। আর আনোয়ার চৈাকিদার ইজিবাইকের নিচে পড়ে গুরুত্ব আহত হয়, মাদারীপুর সদর হাসাপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তিনি জেলার  মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকার আমজেদ চৈাকিদার ছেলে । তিনি মাদারীপুর জেলার মুক্তিযোদ্ধা প্রজম্মলীগীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।

এসআই তৌবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি ঘটনা শুনেই ঘটনাস্থলে এসেছি তবে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।